শেখ হাসিনার উত্থান ও পতনঃ ২০০৯ – ২০২৪

২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে শেখ হাসিনা দ্বিতীয়বার এর মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে তিনি অন্যতম নারী নেত্রী যিনি সবচেয়ে দীর্ঘতম সময়ের জন্য কোন গণতান্ত্রিক দেশের সরকার প্রধান ছিলেন; কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য দেশের সরকার প্রধান হিসেবে ক্ষমতায় থাকার প্রক্রিয়া ছিল পুরোটাই প্রশ্নবিদ্ধ। 

অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ধরে রাখা, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, রানা প্লাজার ধ্বস এবং সেই সঙ্কট মোকাবেলায় সরকারের দায়সারা মনোভাব, ২০১৪, ১৮, এবং ২৪ সালের অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন এর মাধ্যমে বারংবার ক্ষমতা দখল, ২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলন বলপূর্বক দমন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যার্থতা এবং সর্বশেষে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন। মূলত বিভিন্ন সময়কালে ঘটে যাওয়া এসব ঘটনা গুলাই সামষ্টিক ভাবে দীর্ঘ পনেরো বছরের স্বৈর-শাসন এর অবসান ঘটায় এবং যার শেষ ধাক্কাটা আসে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এর মাধ্যমে। সরকারি চাকরিতে কোটা সংস্কার এর দাবিতে জুলাই ০১, ২০২৪ থেকে শুরু হওয়া আন্দোলন তার চূড়ান্ত রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলন হিসেবে, এবং যার ফলশ্রুতিতে আগস্ট ০৫, ২০২৪ এ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যান। 

চলুন তাহলে একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়ে থাকা এই শাসকের শাসনামলের ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। 

Rise and Fall of Sheikh Hasina

Written by নাগরিক সাংবাদিক

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *